July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেগোসিয়েশন করবে বাংলাদেশ

আর্ন্তজাতিক ডেস্ক

মালয়েশিয়ার সঙ্গে খুব দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নেগোসিয়েশন করবে বাংলাদেশ। দুদেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে এ নেগোসিয়েশন করা হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ মালয়েশিয়া থেকে প্রায় তিন মিলিয়ন ডলার সমমূল্যের খাদ্যসহ অন্যান্য পণ্য আমদানি করে। মালয়েশিয়াও বাংলাদেশ থেকে কিছু আমদানি করে। দু’দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর জন্য এ নেগোসিয়েশন করা হবে।

শফিকুল আলম বলেন, জাপান ও সিঙ্গাপুরের সঙ্গেও এফটিএ নেগোসিয়েশন করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ