September 15, 2026, 4:25 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জরাজীর্ণ ঘরে অসহায় সুপিয়া বেগম, মানবিক সহায়তার আবেদন

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার

যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় সুপিয়া বেগম চরম দারিদ্র্যের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে ছোট দুই সন্তানকে নিয়ে দিন কাটছে তার। ভাঙাচোরা টিনের ছাউনি ও নড়বড়ে দেয়ালই যেন তার একমাত্র আশ্রয়স্থল।

সরেজমিনে দেখা যায়, সুপিয়া বেগমের বসতঘরটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ঘরের টিনের চালা ভাঙা এবং দেয়ালের অনেক অংশ ক্ষয়ে গেছে। সামান্য ঝড়-বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে। ফলে পাঁচ বছর বয়সী দুই পুত্র সন্তানকে নিয়ে আতঙ্কের মধ্যে রাত কাটাতে হয় তাকে।

জানা যায়, সংসারে উপার্জন করার মতো কোনো ব্যক্তি না থাকায় সুপিয়া বেগমের আয়ের কোনো নির্দিষ্ট পথ নেই। স্বামী না থাকায় সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার। অনেক সময় পাড়াপ্রতিবেশীদের কাছ থেকে চাল-ডাল নিয়ে কোনো রকমে ডাল-ভাত খেয়ে বেঁচে আছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই চরম অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছেন সুপিয়া বেগম। সংসারে স্থায়ী কোনো আয় না থাকায় মানুষের সহায়তার ওপর নির্ভর করেই কোনোভাবে দিন পার করছেন। অনেক সময় তার ছোট শিশু সন্তানদের মুখে খাবার তুলে দিতেও হিমশিম খেতে হয়।

এলাকাবাসী জানান, অসহায় এই নারী ও তার শিশু সন্তানদের জীবনমান অত্যন্ত কষ্টকর। মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের এগিয়ে আসা জরুরি।

প্রতিবেশীরা বলেন, সামান্য সহায়তা পেলেই অসহায় এই পরিবারের জীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে। বিশেষ করে একটি নিরাপদ বসতঘর নির্মাণ করা গেলে সুপিয়া বেগম ও তার শিশু সন্তানরা অন্তত নিরাপদে বসবাস করতে পারবেন।

এ বিষয়ে স্থানীয়রা সরকার, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে সুপিয়া বেগমের জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, সামান্য সহায়তাই পারে অসহায় এই পরিবারের জীবনে নতুন আশার আলো ফিরিয়ে দিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ