September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাট গোদাড়া পার্কে স্বেচ্ছাসেবক দলের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

সৈয়দ জালিস মাহমুদ

 

ফকিরহাট গোদাড়া পার্কে স্বেচ্ছাসেবক দলের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম­

বাগেরহাটের ফকিরহাট গোদাড়া চিত্রা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন বিনোদন কেন্দ্রে (ইকো পার্ক) তিনদিন ব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফকিরহাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ইস্তেহার পূরণে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই বিনোদন কেন্দ্র পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সরদার শরিফ হাসান সহ অন্যান্যরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু বলেন, মাদক সহ নানাবিধ অপরাধমুলক কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অত্র এলাকার গণমানুষের বিনোদন কেন্দ্র সুবিধার দ্বার উন্মুক্ত করার জন্য এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, ফকিরহাটে কোন বিনোদন কেন্দ্র নেই। যার ফলে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ঘুরতে অন্যত্র যেতে হয়। এই স্থানটি পরিস্কার থাকলে এখানে মানুষ সুন্দর পরিবেশে ঘুরতে আসতে পারবেন। এবং এই পার্কে ঘুরতে আসা মানুষের জন্য একটি মসজিদ ও একটি ওয়াশরুম একান্ত দরকার, এ কার্যক্রমে সরকারের সহযোগিতা চেয়েছেন উপস্থিত নেতা-কর্মীরা এবং এলাকাবাসী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ