July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

রাউজানে রাধামদনমোহন জীউ’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর আধারমানিক শান্তি সমিতির উদ্যোগে শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের অংশ হিসেবে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত ৭, ৮ ও ৯ মার্চ (শনিবার, রবিবার ও সোমবার) নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহোৎসব পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল অষ্টপ্রহরব্যাপী লীলা কীর্তন, মহতী ধর্মসভা, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন এবং চৌষট্টি মোহান্তের ভোগারাধনা।

অনুষ্ঠানের সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও নাম কীর্তনের মাধ্যমে পল্লী পরিক্রমা অনুষ্ঠিত হয়। পরে ফরিদপুরের শিবরামপুর থেকে আগত শ্রী গোরাচাঁদ মোহান্ত শ্রীশ্রী গৌর-গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করেন।

ধর্মীয় আলোচনা সভায় “ভক্ত বিরহ” বিষয়কে কেন্দ্র করে প্রয়াত সুধীর রঞ্জন চৌধুরী, তাঁর সহধর্মিণী প্রয়াতা ঝরণা রাণী চৌধুরী এবং প্রয়াত বসন্ত কুমার দে’র স্মৃতিচারণ করা হয়। এসময় বিদগ্ধ আলোচক মণ্ডলী ভক্তি, ধর্মীয় মূল্যবোধ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে গঙ্গা আহ্বান ও শুভ অধিবাস কীর্তনের পৌরহিত্য করেন শ্রীশ্রী কৃষ্ণগোপাল জীউ’র মন্দিরের অধ্যক্ষ শ্রীল কৃষ্ণদাস বাবাজী। তাঁকে সহযোগিতা করেন শ্রীল দামোদর দাস। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস।

মহোৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়।

শেষ দিনে সপার্ষদ মহাপ্রভুর ভোগারাধনা, চৌষট্টি মোহান্তের ভোগ, মোহান্ত বিদায় এবং দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সম্পন্ন হয়।

উত্তর আধারমানিক শান্তি সমিতির সভাপতি রনজিত বিশ্বাস (অজিত) ও সাধারণ সম্পাদক উত্তম কুমার চৌধুরী জানান, সকলের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মহোৎসব সম্পন্ন হয়েছে।
এদিকে উৎসব উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব বিশ্বাস (বাবু) ও সাধারণ সম্পাদক সুভাষ রাউতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগম ঘটে। এতে পুরো এলাকায় এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ