September 15, 2026, 2:24 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
আজ সোমবার, ৯ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১টায় ফকিরহাট উপজেলা পাবলিক লাইব্রেরির সভাকক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সমন্বয়কারী সাবিতুল ইসলাম সাগর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ও পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সদস্য দীপু সুলতান, ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য সৈয়দ সাহান, কলেজ ছাত্রী সাবরিনা পপি, রাদিয়া জামান রিয়া, খাদিজা খাতুন, সায়মা আক্তার শুপ্তি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র-ছাত্রীরা।
সভায় উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সঙ্গে সমন্বয় রেখে ফকিরহাট উপজেলায় আন্তঃধর্মীয় সংলাপ, পিস ইভেন্ট, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ