September 15, 2026, 1:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ)-)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনটি আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির মাধ্যমে সমাজে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সমন্বয়কারী ও উপজেলা মহিলাদলের সভানেত্রী কলিনা ইসলাম বলেন, “নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধ করে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।” তিনি ধর্ষণসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, “ধর্ষিত বা নিপীড়িত নারীর পরিচয়, ছবি বা ভিডিও প্রকাশ না করে অপরাধীর পরিচয় প্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
এতে ভুক্তভোগী নারীরা সামাজিক লজ্জা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার পথ খুঁজে পাবে।” পাশাপাশি নারী-পুরুষ নির্বিশেষে সকলকে নারী ও কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব ও সম্মানজনক আচরণ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য ও পিএফজি কো-অর্ডিনেটর ইফতেখার আহমেদ পলাশ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মইন উদ্দিন মেরু, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শেখ খাইরুল বাশার, পিএফজি অ্যাম্বাসেডর বিজন দাস, সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ, সাংবাদিক আমিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর অধিকার রক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং একটি শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ