September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বটিয়াঘাটায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

তুরান হোসেন রানা, বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বটিয়াঘাটা বাজার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্রজেন চালী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী আল-আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ এজাজুর রহমান শামিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রুবেল ও মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি যথাক্রমে রুহুল মোমেন লিটন, ইমরান আহমেদ, ওলিয়ার রহমান, রাসেদ কামাল ও সেলিম আকুঞ্জি। এছাড়া সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আসাবুর রহমান, পলাশ মহালদার ও জাহাঙ্গীর হাওলাদার।

এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী নিরু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল হুসাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কারিমুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ