September 15, 2026, 4:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

প্রধান অতিথি ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার ও বিশেষ অতিথি আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, থানা বিএনপির ইমান উদ্দিন, নাজির উদ্দীন ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কালাম মাদবরের উপস্থিতিতে ইফতার পার্টির আয়োজন করেন মহিলা দলে নেত্রী রহিমা খাতুন, শ্রমিক দল নেতা মোশাররফ হোসেন।

এছাড়া অন্যান্য নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ