July 25, 2026, 4:10 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস

এস এম রাজ,বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস

বাগেরহাটে নানা অবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে র‌্যালী বের হওয়ার কথা থাকলেও, সময় মত শুরু হয়নি।
এদিকে র‌্যালী ও আলোচনা সভার প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ সকাল সাড়ে ৯টায় উপস্থিত হয়ে গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকেন।
পরে জেলা প্রশাসক আসলে সকাল ১০টায় র‌্যালী শুরু হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ।
মঞ্চে উপস্থিত থাকার জন্য বাগেরহাট প্রেসক্লাবের সভাপতির নাম ঘোষনা করা হলেও, এ বিষয়ে তাকে আগে জানানো হয়নি।
এছাড়া বাগেরহাটের গনমাধ্যমকর্মীদের আলোচনা সভা স্থলে বসার কোন স্থানও ছিল না।
র‌্যালী ও আলোচনা সভা জুড়ে স্থানীয় কিছু বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকদের ছড়ি ঘোরাতে দেখা যায়। এসব বিষয় নিয়ে র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহনকারী সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদকর্মীরাও।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিয়া ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: আতিয়া খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সাহেলা পারভীন প্রমুখ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, বাল্য বিবাহ নিরোধ, রাজনীতিতে নারীদের অংশগ্রহনসহ নানা বিষয় আলোচনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মহিলা বিষয়ক অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক সালেহা পারভীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস প্রোগ্রামটি কিছুটা বিলম্ব হয়েছে ও অব্যবস্থাপনা তেমন কিছু হয়নি। সাংবাদিকরা তিলকে তাল বানান এছাড়া আর কিছু বলার নাই, বলে তিনি ফোনটা কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ