October 30, 2026, 9:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

এমপিওভুক্তদের ঈদ বোনাস বাড়ছে; পাবেন বেতনের ৭৫ শতাংশ

বার্তা বিভাগ

দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের ঈদ বোনাস বাড়ানোর প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় এ প্রস্তাবে অনুমোদন দিলে মূলত বেতনের ৭৫ শতাংশ হারে বোনাস পাবেন কর্মচারীরা।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষক নেতা ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বৈঠকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের ঈদ বোনাস মূল বেতনের ৭৫ শতাংশ হারে দিতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে। এ প্রস্তাব অনুমোদন হলেই কর্মচারীদের ঈদ বোনাস বাড়বে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে মোট এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬ হাজার ৪৪৭টি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এক লাখ ৭৭ হাজার এমপিওভুক্ত কর্মচারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ