September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ১২৩

আর্ন্তজাতিক ডেস্ক

গাজা সিটিতে পরিকল্পিত দখল অভিযানের আগে বুধবার (১৩ আগম্ট) ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দৈনিক প্রাণহানি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও বলেছেন, ফিলিস্তিনিরা চাইলে গাজা ছাড়তে পারে। তার এই প্রস্তাবকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে আরব দেশসহ বহু বিশ্বনেতা এই ধারণাকে নতুন ‘নাকবা’ হিসেবে দেখছেন, যা ১৯৪৮ সালের যুদ্ধে ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির কথা স্মরণ করিয়ে দেয়।

গত ২৪ ঘণ্টায় গাজার পূর্বাঞ্চলে জেইতুন ও শেজাইয়া এলাকায় বিমান ও ট্যাংক হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আল-আহলি হাসপাতাল জানিয়েছে, জেইতুনে একটি বাড়িতে বিমান হামলায় ১২ জন নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসে কয়েকটি বাড়ি ধ্বংসের খবর পাওয়া গেছে। এছাড়া ত্রাণ নিতে যাওয়া নয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মেডিকেল সূত্র। গাজায় খাদ্যাভাব ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজনই শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এই কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে, যার মধ্যে ১০৬ জন শিশু।

জাতিসংঘ ও ২৪টি দেশ এ সপ্তাহে গাজার ‘অচিন্তনীয় দুর্ভোগ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সীমাহীন ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে। ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৩২০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে এবং একই সংখ্যক ট্রাক জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা বিতরণ করেছে। পাশাপাশি, তিন ট্যাংকার জ্বালানি ও ৯৭ প্যালেট আকাশপথে সরবরাহ করা হয়েছে। তবে জাতিসংঘ ও ফিলিস্তিনিদের দাবি, এই সাহায্য মোটেও পর্যাপ্ত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ