মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম লিটন।
৭ মার্চ (শনিবার) নিয়োগপত্র পাওয়ার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আজ চিঠি পেয়েই দায়িত্বে যোগদান করেছি। অনুষদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
নতুন ডিন হিসেবে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের একাডেমিক পরিবেশ, গবেষণা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।