September 15, 2026, 4:40 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজান ডাবুয়া রামনাথ পাড়ায় লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া রামনাথ পাড়ায় শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের উদ্যোগে যুগাবতার শিবকল্প মহাযোগী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী স্মরণে মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত ৫, ৬ ও ৭ মার্চ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বাল্যভোগ, পূজা, রাজভোগ নিবেদন, গঙ্গা আহ্বান ও শুভ অধিবাস।

অনুষ্ঠানে পৌরহিত্য পরিবেশন করেন বৈষ্ণব প্রবর পণ্ডিত রূপন কান্তি চক্রবর্ত্তী এবং শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা।

এছাড়াও অনুষ্ঠানে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ, শ্রীশ্রী বাবা লোকনাথের পূজা, কৃষ্ণলীলা ও গৌরলীলা প্রদর্শনসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভক্তদের জন্য দিনরাত অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা বিদ্যুৎ মল্লিক ও হারাধন চক্রবর্ত্তী। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি তারাশংকর চৌধুরী (তারক), উর্ধ্বতন সহ-সভাপতি রানা সদাগর (বাপ্পী), সহ-সভাপতি অলক সদাগর, বিশ্বজিত মহাজন (পিংকু), শিমুল তালুকদার (বাসু), দেবাশীষ সদাগর ও শানু তালুকদার। সাধারণ সম্পাদক পঙ্কজ চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক সনজীব দে (পান্না), অর্থ সম্পাদক সত্যজিৎ মজুমদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত চক্রবর্ত্তী এবং দপ্তর সম্পাদক শুভ সদাগরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উৎসব উদযাপন পরিষদের সভাপতি রানা সদাগর, উর্ধ্বতন সহ-সভাপতি দেবাশীষ সদাগর, সাধারণ সম্পাদক সুব্রত দে, অর্থ সম্পাদক সনজীব দে (কালু), সাংগঠনিক সম্পাদক রাজু বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন।

উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং তারা ভক্তিভরে মহানাম সংকীর্তনে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ