September 15, 2026, 4:40 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস এম আরাফাত হোসাইন

বাগেরহাট ফোরামের আয়োজনে ০৬ মার্চ ২০২৬ শুক্রবার রাজধানীর পুরনো পল্টন কলেজ মাঠে বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকাস্থ বাগেরহাটের শতশত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঢাকার বুকে বাগেরহাটবাসীদের মিলনমেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ফকির আব্দুস সবুর, ড. মো. হেলাল উদ্দিন এবং বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম।

অনুষ্ঠানে বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ) এমপি এবং বাগেরহাট-৪ আসনের অধ্যক্ষ আব্দুল আলীম এমপিকে বাগেরহাট ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

বাগেরহাট ফোরামের সভাপতি ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট শামছুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ কামরুল আলম, এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, এডভোকেট শেখ ইউনুস আলী, হাফেজ সুলতান আহমদ, এডভোকেট গাজী এম. এইচ. তামিম, এডভোকেট মোস্তাইন বিল্লাহ, ড. রফিকুল ইসলাম, এডভোকেট বেলায়েত হোসাইন সুজা, শেখ মো. এনামুল কবির, এস এম জাহাঙ্গীর হোসাইন, আবুল কালাম আজাদ আজহারী, মাওলানা লুতফুর রহমান, এস এম আরাফাত, শেখ ইউনুস আলী, এডভোকেট সরদার আব্বাস উদ্দিন, মো. কবির হোসেন, মো. কামরুল ইসলাম, কাজী ইলিয়াস হোসাইন, এস এম জুবায়ের রানা, আসাদুল ইসলাম, বেলাল হোসেন অপু, নাজমুল হোসেন সাইফসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ