September 15, 2026, 5:21 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে ও পাইওনিয়ার ক্রিকেট দলের সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সেক্রেটারি এম. কোরাইশী মিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুদ্ধু, আইডিয়াল ক্রিকেট গার্ডের পরিচালক ফানিসুর রহমান, পরিচালক মো. সালাউদ্দিন রিজন, কোয়েল, রকি, শিশির, সজিব, রাজুসহ পাইওনিয়ার ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে পাইওনিয়ার ক্রিকেট দলের সকল খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্যের কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ