October 30, 2026, 9:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ফকিরহাট মোড়লডাঙ্গায় একটি পরিবারের বিরুদ্ধে মানববন্ধন

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাট মোড়লডাঙ্গায় একটি পরিবারের বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোড়লডাঙ্গা গ্রামের রানী বেগমসহ তার দুই ছেলে তুষার ও তারেকের নানাবিধ অত্যাচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদের এবং প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (৬ মার্চ) জুম্মাবাদ মোড়লডাঙ্গার জামতলা মোড়ে দুইটি মসজিদের ৪শতাধিক মুসল্লীসহ এলাকাবাসী এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: ইকরাম হোসেন, নাজমুল ইসলাম, আবু সাইিদ মোল্লার, মো: রেজাউল করিম, মোজাফফার হোসেন, আলকাস মোল্লা, রেজাউল ইসলাম সাজে  প্রমূখ।
এসময় বক্তারা বলেন, রানী বেগমসহ তার দুই ছেলে তুষার ও তারেকের বিরুদ্ধে এলাকায় মৎস্য ঘেরের মাছ, হাঁস-মুরগি চুরিসহ নানাবিধ অপরাধের অভিযোগ রয়েছে। একাধিকবার চোরাই মালামালসহ স্থানীয়রা হাতে-নাতে তাদের ধৃত করে। এতে ওই পরিবার ক্ষীপ্ত হয়ে যারা আটক করে তাদের নামে মিথ্যা মামলা করে হয়রানি করছেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে ভুক্তভোগী লোকজন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ