September 15, 2026, 5:21 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে এতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর।

ইফতারপূর্ব আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মেসবাহ উল তুহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রাসেল মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

ইফতারে সকলের গোনাহমুক্ত জীবন ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ।

ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি, এনসিপি, উপজেলা প্রেসক্লাবের সদস্য, গণমাধ্যম কর্মী ও শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতারে অংশ নেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ