September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ৪০ হাজার জরিমানা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী মহানগরীতে ওজনে কম দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধভাবে ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার ও আরডিএ মার্কেট এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সাহেব বাজার গুড়পট্টি এলাকায় অবস্থিত মৌচাক মিষ্টান্ন ভান্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, সাহেব বাজার এলাকার নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া এবং অনুমোদিত কারখানার বাইরে ‘ফার্মেন্টেড মিল্ক বা মাঠা’ উৎপাদন ও বিতরণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

এরপর আরডিএ মার্কেটের কাপড়ের দোকানগুলোতে দাম যাচাই করে অভিযানিক দল। এসময় ক্রয়ের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় শেখ গার্মেন্টস নামের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ফজলে এলাহী এবং বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মো. মসফিকুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান, সাদ্দাম হোসেনসহ র‍্যাব-৫ ও পুলিশের সদস্যরা সহায়তা করেন।

সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, মহানগরকে নিরাপদ রাখতে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সামারি কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ