September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আউলিয়াপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকায় পুকুর সংস্কারের আড়ালে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে ৩ মার্চ (মঙ্গলবার) বিকাল আনুমানিক ৪টার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়ী এলাকার রতন (৪৮) নামে এক পুকুর মালিক পুকুর সংস্কারের কথা বলে পুকুর থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করছেন। অভিযোগ রয়েছে, উত্তোলিত এসব মাটি স্থানীয় বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরযোগে মাটি পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার কাঁচা ও পাকা রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকার পুকুর মালিককে মুঠোফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম চালিয়ে আসছেন সংশ্লিষ্টরা। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি চলাচলের রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্তদের লোকজন সাংবাদিকের ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের যথাযথ তদারকি ও আইনি পদক্ষেপের অভাবে অবৈধ মাটি কাটা ও বিক্রির মতো কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ