September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সংরক্ষিত আসনে আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী নয়ন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

আনুপাতিক হিসাব অনুযায়ী বিএনপি জোট প্রায় ৩৫টি আসন পেতে পারে—এমন সম্ভাবনার মধ্যেই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে দলীয় পর্যায়ে চলছে মূল্যায়ন। এই প্রেক্ষাপটে ঝালকাঠি জেলা থেকে আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেত্রী মোসা. মমতাজ বেগম নয়ন এর নাম।

নির্বাচন কমিশনের ইঙ্গিত অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও সাংগঠনিক অবদানের তথ্য দলীয় উচ্চপর্যায়ে জমা দিচ্ছেন। এসব বিবেচনায় মমতাজ বেগম নয়নের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মমতাজ বেগম নয়ন জানান, আন্দোলন-সংগ্রামে যারা মাঠে থেকেছেন, দল যদি তাদের মূল্যায়ন করে, তবে তিনি নিজেকেও সেই তালিকায় দেখতে চান।

দলীয় প্রধান তারেক রহমান সুযোগ দিলে জনগণের সেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন মমতাজ বেগম নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ