July 25, 2026, 10:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাকফিরাত কামনাই রাজশাহীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১মার্চ আল জামিয়া আল ইসলামিয়া আল্লামা মুহাম্মদ মিয়া কাসেমি রহ: ইসলামিক মাদ্রাসার আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাববাদী দল রাজশাহী মহানগরের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এসময় তিনি বলেন আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে এসেই বলেছিলেন এই দেশ মুসলমানদের দেশ হযরত মোহাম্মদ (সো:) এর উম্মত হিসেবে উনার রেখে যাওয়া ইসলামকে পরিচালনা করার জন্য সেই পর্যায়ে আমরা দেশ পরিচালনা করবো তারই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনার চেয়ারের পিছনে কিন্তু প্রধানমন্ত্রীর মা বাবার ছবি রাখেন নাই তিনি কালেমা এবং জাতীয় ফুলের প্রতীক রেখেছেন।

তিনি আরোও বলেন প্রত্যেকটি মসজিদে যারা ইমাম এবং খাদেম রয়েছেন এই মাস থেকেই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যতদিন তারা মসজিদের দায়িত্বে থাকবেন প্রতিমাসে সন্মানি ভাতা পাবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ