September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ডুমুরিয়ার মিকশিমিলে এমপি আলি আসগার লবিকে গনসংবর্ধনা

আবু হেনা মুক্তি, ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগার লবিকে ডুমুরিয়া মিকশিমিল ইউনিয়নবাসী ও বিএনপি’র পক্ষ থেকে ‎‎সোমবার (২ মার্চ) বিকাল ৪টায় গনসংবর্ধনা দেয়া হয়। গনসংবর্ধনা শেষে বিকাল সাড়ে ৫টায় সংসদ সদস্য আলী আসগার লবি মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জনসাধারণের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতারের পূর্বে প্রধান অতিথির বক্তৃতায় আলী আসগার লবি বলেন, নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

আলী আসগার লবি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শাসন ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ” তাই দেশ গড়ার কাজে কোনো বিভেদ রাখা চলবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না।

যুবদল নেতা জি এম ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ,যুগ্ম আহবায়ক আব্দুল্লাহেল কাফি সখা, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আ: মালেক সরদার, সাবেক যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুর রহমান মোল্লা, সাবেক যুগ্ম আহবায়ক আমিনুর রহমান মোড়ল, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, ৩ নং রুদাঘরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাষ্টার হালদার আমিরুল ইসলামসহ উপজেলা ও জেলা স্থানীয় নেতৃবৃন্দ।

জোয়ার্দ্দার ট্রেডার্সের সহযোগীতায় অনুষ্ঠান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি গাজী আতিয়ার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ