September 15, 2026, 12:36 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

“নিয়ামত”- ইশরাত জাহান

ইশরাত জাহান

“নিয়ামত”
ইশরাত জাহান

সোনালী সবুজ মাঠ, ভোরের পাখির গান,
ধানের গন্ধে মন ভরে যায় সবই খোদার দান।

গাছে ফুল ফল আর নদী ভরা জল সবুজ শ্যামলের দেশে,
দিয়েছো খোদা কতো নেয়ামত এই বন পল্লবীর পাশে।

দোয়েল, শ্যামল, কোকিলের ঐ সুমধুর গুনজনে,
তাদের কেও বাঁচিয়ে রেখেছো পৃথিবীর সানে।

সৃষ্টি করেছো আকাশ পৃথিবী পাহাড় পর্বত সব,
অংশ তাতে কেবল তাঁহারই বিশ্ব জাহানের রব।

শ্রমের মাঝে দিয়েছো খাবার বরকত তাতে বেশি,
বেকাররে দিয়েছো ধিক্কার নয় তারা সাহসী।

ধরণীর বুক চিরে কতো আনন্দের মেলা,
দর্শন করে দার্শনিক ফেলে সৈকত প্রলাপের খেলা।

নিঃশ্বাসের অনুকম্পা থেকে অস্তিত্বের ক্ষুদ্রতম কনাও তোমারই দীপ্ত দান,
যা কিছু দিয়েছো নিয়ামত সবই তোমারই ওগো করুণাবান।

শূন্য হাত বাড়ালেই পাইযে তোমারই কুদরত,
প্রার্থনা হে মহান রব দান করেছো যে এতো নিয়ামত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ