July 25, 2026, 10:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাঁঠালিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান শামীম সিকদার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করার জন্য সকলের নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন ঐতিহ্যবাহী কাঁঠালিয়া উপজেলা সদরের সিকদার বাড়ির কৃতি সন্তান, ঢাকাস্থ কাঁঠালিয়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সৎ-যোগ্য ব্যক্তিত্ব মো. শামীম সিকদার। দলমত নির্বিশেষে তিনি সকলের কাছে সুপরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।

ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ইতিমধ্যেই মানসিক প্রস্ততি ও উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত প্রতিনিয়ত গণসংযোগ সহ প্রচার প্রচারণায় ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) এক সৌজন্য সাক্ষাৎকালে কাঁঠালিয়া উপজেলা বাসীর নিকট দোয়া, আর্শিবাদ ও সমর্থন চেয়েছেন তিনি।

সরেজমিন দেখা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাটে-ঘাটে চায়ের দোকানে যেখানেই লোক একত্রে হচ্ছে সেখানেই শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের আলোচনা, কে হচ্ছেন প্রার্থী।

উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম সিকদার এ প্রতিবেদককে বলেন, আমি দীর্ঘ দিন থেকে এই উপজেলার সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো । তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আমি কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আমি আশা করি, আমাদের প্রিয় কাঁঠালিয়া বাসী আমার সঙ্গে আছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আমাকে সকলের সেবা করার সুযোগ করে দিবেন কাঁঠালিয়া উপজেলাবাসি।

সর্বোপরি এই কর্মজজ্ঞে আমি কাঁঠালিয়া উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের দোয়া, আর্শিবাদ, পরামর্শ, সমর্থন ও সহযোগীতা কামনা করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ