July 25, 2026, 10:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

অস্থিতিশীল পরিস্থিতিতে সরকারের পাশে বাকৃবি ভিসি নেতৃত্বে সাহস জোগাবে সমর্থন

নওগাঁ প্রতিনিধি

দেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, সংকটময় সময়ে রাষ্ট্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকারের প্রতি আস্থা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং দেশের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও জোরদার করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। এ প্রেক্ষাপটে সরকারের উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপাচার্যের এ অবস্থান সরকারপ্রধান তারেক রহমান-এর নেতৃত্বে সাহস ও অনুপ্রেরণা যোগাবে। চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের পদক্ষেপ বাস্তবায়নে এটি ইতিবাচক বার্তা বহন করবে বলেও তারা মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আগামী পাঁচ বছর পরে শিক্ষা অঙ্গন হবে শব্দমুক্ত ও গম্ভীর—মনে হবে এখানে চিন্তা-চেতনা ও পড়াশোনা হচ্ছে। আমি দেখতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার ফলে সারা বাংলাদেশের কৃষকের মনে জায়গা করে নেবে।”

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য গতিশীলতা আনা হয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রশাসন বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

উপাচার্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও খাদ্য নিরাপত্তার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ওয়াদা পূরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আমরা সবাই তার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবো।”

উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ কৃষি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কৃষিখাতে দক্ষ মানবসম্পদ তৈরি ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমান পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ