September 15, 2026, 11:07 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ফরিদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে নব নির্বাচিত সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গায় প্রথম কর্মসূচি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসক, নার্সিং স্টাফ, ও কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি চিকিৎসা সেবার সার্বিক খোঁজ খবর নেন।

এসময় চিকিৎসাসেবা সহ হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মোস্তফি চৌধুরী।

মতবিনিময় শেষে ড. প্রফেসর মোঃ ইলিয়াস মোল্লা হাসপাতালের জরুরী বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, হাসপাতালের কিচেন ঘুরে দেখেন, রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং হাসপাতাল চত্বরে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন।

পরিদর্শনকালে তিনি বলেন চিকিৎসা সেবার মানোন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসক-নার্স ও স্টাফ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং স্বাস্থ্যখাতের সকল প্রকার সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌছে দেওয়া আমাদের অঙ্গীকার। স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কামাল হোসেন, নায়েবে আমির মাওঃ আবুল হাসান, মাওলানা রেদোয়ানুন্নবী, যুব বিভাগের সভাপতি মোঃ মনিরুজ্জামান, এনসিপির জেলা সমন্বয়কারী বাইজিদ হোসেন শাহেদ, আরিফুজ্জামান হেলালসহ ১১দলীয় ঐক্যের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ