September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

নিউজ ডেস্ক

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ উদ্বোধন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসন্তী লতা বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, সাংবাদিক খান মাহমুদ আরিফুল হক,সৈয়দ জালিস মাহমুদ, মান্না দে,সৈয়দ অনুজ,জাকির হোসেন, এস এ কালাম, হাফিজুর সরদার, আজিজুল গাজী, প্রশিক্ষনার্থী সৈয়দ মেহেদী হাসান, সোনিয়া আক্তার কারিমা প্রমূখ।

অনুষ্ঠান শেষে প্রতীম মল্লিককে দেড়লাখ, তানজিলা খাতুনকে দেড়লাখ এবং শেখ আশিক মোর্শেদকে এক লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মি ও যুবরা উপস্থিত ছিলেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ