September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজান মধ্যম সুলতানপুরে লোকনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় চতুষপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম সুলতানপুর জলদাশ পাড়া সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় তম চতুষপ্রহরব্যাপী মহোৎসব ও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

২২ ও ২৩ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী এ মহোৎসব উপলক্ষে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রী শ্রী লোকনাথ বাবার পূজা, চণ্ডীপাঠ, রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ।
শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিবেশন করেন সুবল শীল ও তাঁর দল, যা উপস্থিত ভক্তদের মাঝে গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

শ্রী শ্রী লোকনাথ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সুজন দাশের উদ্যোগে এবং মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবুল দাশের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি দুলন দাশ, অপু দাশ ও চন্দন দাশ; সাধারণ সম্পাদক রূপন দাশ (নারু); সহ-সাধারণ সম্পাদক উত্তম দাশ; অর্থ সম্পাদক নিশান দাশ ও দোলন দাশ; সহ-অর্থ সম্পাদক রাজীব দাশ, হরি দাশ, রকি দাশ, শান্ত দাশ, রাজেন দাশ ও সাগর দাশ; সাংগঠনিক সম্পাদক সুজন দাশ, সমীর দাশ, ধ্রুব দাশ, ইমন দাশ, মিঠু দাশ ও দূর্জয় দাশ; সাংস্কৃতিক সম্পাদক সূর্য দাশ ও জয়ন্ত দাশ; সহ-সাংস্কৃতিক সম্পাদক আকাশ দাশ, সাগর দাশ ও রনজিত দাশ; প্রচার সম্পাদক শ্রাবণ দাশ ও সুজিত দাশ; সহ-প্রচার সম্পাদক রিজু দাশ, অপূর্ব দাশ ও মঙ্গল দাশসহ সকল সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ সমবেত হন। দিনব্যাপী নামসংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ