October 31, 2026, 9:45 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

নাগরিক উদ্যোগ বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য লাঘবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সংস্থাটি ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিক ভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্প খুলনা, সাতক্ষীরা জেলা সদর ও পৌরসভা এবং তালা উপজেলাসহ বাংলাদেশের ৯টি জেলায় বাস্তবায়ন হচ্ছে।

প্রকল্পের মাধ্যমে শিক্ষা কার্যক্রম, মানবাধিকার এবং শহরের স্যানিটেশন কর্মীদের পেশাগত সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমসহ জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের সাথে অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। উক্ত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রমসমূহ স্থানীয় প্রশাসনকে অবহিতকরণ এবং মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক পরামর্শ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সমন্বয় ও যোগাযোগ শক্তিশালী করার এক অ্যাডভোকেসি সভা সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বিডিইআরএম সাতক্ষীরা জেলা কমিটির সাধারন সম্পাদক কার্তিক দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

নাগরিক উদ্যোগ’র ফিল্ড কো-অডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় এসময় প্রজেক্ট অফিসার সুমিত্র সরকারসহ সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তাগন, দলিত ও বিডিইআরএম’র নেতৃবৃন্দ, নারী নেতৃবৃন্দ এবং সুশীলসমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ