July 25, 2026, 11:39 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

নোয়াখালী-৫ আসনে চাঁদাবাজি ও সালিশ বাণিজ্য চলবে না: ফখরুল ইসলাম

মোঃ ইয়াছিন রুবেল, স্টাফ রির্পোটার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ইসমাইল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে দলীয় ঐক্য সুদৃঢ় করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের অনিয়মমুক্ত ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নোয়াখালী-৫ আসনে কোনো ধরনের চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, চাকরি বাণিজ্য, বালু বাণিজ্য কিংবা মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, আইনি প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। তবে কোনো নিরপরাধ আওয়ামী লীগ কর্মীকে হয়রানি করা যাবে না। একইসঙ্গে তিনি বলেন, জামায়াত বা অন্য কোনো দলের সঙ্গে বিএনপির কোনো কর্মী অন্যায় কর্মকাণ্ডে জড়াতে পারবে না। এই এলাকার শান্তি প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করাই তাঁর লক্ষ্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাদাত হোসেন, সদস্য সচিব হিরন, ছাত্রনেতা ইয়াছিন ফরহাদসহ কবিরহাট উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি জহির উদ্দিন জহির। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুউদ্দিন মাসুদ।

ইফতার মাহফিলে চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ