July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফরিদপুরে ডিবির অভিযানে ১০ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

গোলাম আজম মনির, ফরিদপুরপ্রতিনিধি

ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধি অভিযানে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্র জানাযায়, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের নেতৃত্ব ফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের উষা ভবন ও আশপাশ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানে ভবনের সামনে ও ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো দুই সহযোগীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আশিকুর রহমান রাহাতের (২৫) কাছ থেকে ২০টি প্যাকেটে ৪ হাজার পিস, সুমন মৃধার (৩২) কাছ থেকে ১৪টি প্যাকেটে ২ হাজার ৮০০ পিস এবং খোলা অবস্থায় আরো ১০০ পিসসহ মোট ২ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মিরাজুল ইসলামের (২৯) কাছ থেকে ১৬টি প্যাকেটে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে রুমান মোল্লা (২৯) ও মোহাম্মদ সোলায়মান মৃধা (২৬) নামে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জেলা ডিবির ওসি মামুনুর রশিদ বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে মাদকের মূল উৎস ও সম্ভাব্য বড় নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে।

জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ