July 25, 2026, 8:20 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব ১৬-১৭ মার্চ

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

ঐতিহাসিক দক্ষিণ রাউজান শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে গঙ্গা পূজা, মাতৃপূজা ও মহাতীর্থ বারুণী স্নান উপলক্ষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৬ ও ১৭ মার্চ (সোম ও মঙ্গলবার) দুইদিনব্যাপী এ ধর্মীয় আয়োজন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ মার্চ সোমবার বিকাল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করবে ‘টিম বৃষ্টি’। একইদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আহ্বান এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। শুভ অধিবাস কীর্তন ও পৌরহিত্যের দায়িত্ব পালন করবেন হাটহাজারী শিকারপুর গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ১০৮ স্বরূপ দাস বাবাজী মহারাজ।

১৭ মার্চ মঙ্গলবার শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ, মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা পূজা, রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা থাকবে।

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শুভাষ কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু) জানান, এ মহোৎসব সফল করতে পরিষদের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা আন্তরিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ সভাপতি ধনা মালাকার, সহ সভাপতি দোলন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস; সহ সাধারণ সম্পাদক সঞ্জয় মহাজন, পরিমল নাথ ও আশীষ দাশ; সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদার এবং সহ সাংগঠনিক সম্পাদক সুমন ঘোষ (বাদশা), যিশু বৈদ্য ও অসীম চৌধুরী; অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে ও সহ অর্থ সম্পাদক নারায়ণ মহাজন এবং শিবু চক্রবর্তী; সাংস্কৃতিক সম্পাদক সুজন দাশ ও সহ সাংস্কৃতিক সম্পাদক সুমন সেন; প্রচার সম্পাদক সজল দাশ ও সহ প্রচার সম্পাদক মানস চৌধুরী; দপ্তর সম্পাদক বিপ্লব মহাজন ও সহ দপ্তর সম্পাদক যীতু চৌধুরী; সদস্য সুজন দে, অঞ্জন বিশ্বাস, কাজল চক্রবর্তী ও সুমন মালাকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এদিকে, সংগঠন ও মঠ-মন্দিরের পক্ষ থেকে সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু)কে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের সমাগম ঘটবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ