July 25, 2026, 11:30 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ঝালকাঠিতে সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী মমতাজ বেগম নয়ন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এ প্রেক্ষাপটে সাবেক ছাত্র দলের নারী নেত্রী মমতাজ বেগম নয়ন সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়ন প্রত্যাশী। মমতাজ বেগম নয়ন মনে করেন, সুযোগ পেলে তিনি সংসদে নারী ও শিশু অধিকার, শিক্ষা ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন ইস্যুতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “দল যদি আমার ওপর আস্থা রাখে, তাহলে আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রস্তুত।”

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশন এসব আসনের নির্বাচন সম্পন্ন করে থাকে। ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের ভোটে এই সংরক্ষিত আসনের এমপি নির্বাচিত হবেন।

এদিকে ঝালকাঠি জেলায় একাধিক নারী নেত্রী সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশায় সক্রিয় রয়েছেন। দলীয় মহলে আলোচনা ও সমীকরণ চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর।

মমতাজ বেগম নয়ন বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের আদর্শে বিশ্বাসী। দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করার সুযোগ চাই। দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত—আমি সে সিদ্ধান্ত মেনে নেব।

উল্লেখ থাকে যে, তিনি একজন বিশিষ্ট সমাজসেবক। দক্ষিণ অঞ্চলের উন্নয়নের অবদান অপরিসীম। যেমন -পদ্মা সেতু বাস্তবায়ন আন্দোলনের স্টিয়ারিং সদস্য, বরিশাল জেলা থেকে বরিশাল বিভাগ উত্তীর্ণ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও শিক্ষা বোর্ড স্থাপন। যার কারনে বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বর্ণপদকে ভূষিত হয়েছেন একাধিক বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ