July 26, 2026, 5:06 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাউজান প্রেস ক্লাব–এর বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেছেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও ছয়বার সরকার কর্তৃক সেরা রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত আলহাজ জসিম উদ্দিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে নোয়াপাড়াস্থ একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে ও প্রবাসে সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের দায়িত্বশীল ভূমিকার কারণে প্রবাসেও দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, সমাজের অসংগতি ও সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই পারে সমাজকে এগিয়ে নিতে।

সংগঠনের সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোহ্যমান রফিক, আলহাজ মোক্তার আহমেদ, ইয়াসিনুল হক, ফারুকে আজম, সরোয়ার আলম, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক এস. এম. ইউসুফ উদ্দিন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, মিলন বৈদ্য শুভ ও আতিক উল্লাহ্ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দের উপস্থিতিতে বার্ষিক প্রকাশনার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। মানবতার কাজে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি আলহাজ জসিম উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ