September 16, 2026, 12:51 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, উৎসুক জনতার ভিড়

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি মাছের ঘের থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘের মালিক জয়নাল আকন স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার সময় হঠাৎ বড় আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা একত্রিত হয়ে সাপটিকে নিয়ন্ত্রণে আনেন।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

ঘের মালিক জয়নাল আকন বলেন ,পানি সেচ দেওয়ার সময় হঠাৎ দেখি ঘেরের ভেতরে বিশাল একটি সাপ নড়াচড়া করছে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটিকে আটক করা হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, অজগর উদ্ধারের খবর পেয়ে বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা সাপটি উদ্ধার করে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেছেন।

স্থানীয়দের ধারণা, সুন্দরবনসংলগ্ন এলাকা হওয়ায় খাবারের সন্ধানে সাপটি লোকালয়ে ঢুকে পড়তে পারে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ