July 26, 2026, 5:01 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সাইফুল, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা রমজান মাসে কৃত্রিম সংকট তৈরি না করা এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ওপর গুরুত্বারোপ করেন। প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখা বাধ্যতামূলক।

কোনো অবস্থাতেই পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না এমন আলোচনা হয়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

একই সাথে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিহার করার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান। তিনি তার বক্তব্যে বলেন,”রমজান মাসে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

কোনো ব্যবসায়ী যদি সিন্ডিকেট বা মজুতদারির মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা চাই ব্যবসায়ী ও ভোক্তা উভয়ের সহযোগিতায় একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা বজায় থাকুক।”

​সভায় উপস্থিত ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং পবিত্র রমজানে বাজার দর স্বাভাবিক রাখতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আয়োজিত সভায় প্রধান অতিথি ছাড়াও, সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ আসিফ হায়দার,প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তৌহিদুল ইসলাম, জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ