July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রাজবাড়ীতে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ ইফতার প্রস্তুতি ও বিক্রয়ের লক্ষ্যে এসংক্রান্ত ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ২ দফায় দপ্তরটির প্রশিক্ষণ কক্ষে ও শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বক্তব্য দেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক প্রমুখ।

এসময় ব্যবসায়ীদের ইফতার প্রস্তুতে কোনোভাবেই অনুমোদহীন রাসায়নিক রং, হাইড্রোজ, পোড়া তেল ব্যবহার না করার পাশাপাশি খাবার পরিবেশনে কাগজ ব্যবহারে বিরত থাকতে বলা হয়।

এছাড়াও ইফতারী আইটেম তৈরিতে উৎকৃষ্টমানের কাঁচামালের ব্যবহার না করা, খাবারের পাত্র ঢেকে রাখা, বিক্রয় কর্মীকে হাতে গ্লাভস পরিধান করা, পঁচা ও বাসি খাবার বিক্রি করা থেকে বিরত থাকতে পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ