October 31, 2026, 3:14 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহেরকে দেখতে হাসপাতালে জামায়াতের আমীর

তরফদার রবিউল ইসলাম

অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহেরকে দেখতে হাসপাতালে জামায়াতের আমীর।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৫ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯:৩০টায় আমীরে জামায়াত হাসপাতালে গিয়ে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি তাঁর সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।

এ সময় আমীরে জামায়াত মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুজ্জাহের শিগগিরই সুস্থ হয়ে পুনরায় কর্মময় জীবনে ফিরে আসবেন।

দলের পক্ষ থেকে দেশবাসীর নিকট তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ