September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

আর্ন্তজাতিক ডেস্ক

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, রোববার (১০ আগস্ট) গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন আল জাজিরা আরবির পরিচিত সংবাদদাতা আল-শরীফ (২৮), সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া।

জানা গেছে, আল-শরীফ উত্তর গাজা থেকে দীর্ঘদিন ধরে নিয়মিত খবর পরিবেশন করছিলেন। তিনি আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপন করা একটি তাঁবুতে ইসরায়েলি হামলার শিকার হয়ে মারা যান। নিহত হওয়ার কিছুক্ষণ আগে আল-শরীফ এক্স-এ (সাবেক টুইটার) লিখেছিলেন যে ইসরায়েল গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র বোমাবর্ষণ শুরু করেছে। তাঁর শেষ ভিডিওতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, যেখানে অন্ধকার আকাশ মুহূর্তের জন্য কমলা আলোয় আলোকিত হয়ে ওঠে।

আল-শরীফকে হত্যার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছে। তারা দাবি করেছে, এই ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার ‘সুনির্দিষ্ট প্রমাণ’ তাদের কাছে আছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা আল জাজিরাকে জানান, আল-শরীফের সহিংস কার্যকলাপে জড়িত থাকার ‘কোনো ধরনের প্রমাণ নেই’। তিনি বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকাই ছিলো তাঁর প্রতিদিনের রুটিন।’

সম্প্রতি আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গাজা উপত্যকায় তাদের সাংবাদিকদের, বিশেষ করে আল-শরীফকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণার’ তীব্র নিন্দা জানিয়েছিল।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ