July 26, 2026, 5:09 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মোহনগঞ্জে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন, ভোট কেন্দ্র পরিদর্শন সহকারী রিটার্নিং কর্মকর্তার

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ৪ মদন,মোহনগঞ্জ খালিয়াজুড়ি সংসদীয় আসনের মোহনগঞ্জ উপজেলায় মোট ৫৬ কেন্দ্রের ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে প্রত্যেক কেন্দ্রে। প্রস্তুতি শেষে সন্ধ্যার পরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা খাতুন। তার সাথে পরিদর্শনে অংশ নেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যট এম এ কাদের, ওসি মো : হাফিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মোমেনুল ইসলাম।

পরিদর্শনে আরোও ছিলেন,যৌথ বাহিনীর সদস্য ও নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা খাতুন জানান, মোহনগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এখানে একটি পৌর সভা ও ৭ টি ইউনিয়নে ৫৬ টি কেন্দ্রে মোট ১ লাখ ৫৩ হাজার ৮৪২ জন ভোট দেবেন। আইনশৃঙ্খলা ভালো থাকায় ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করতে পরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ