September 15, 2026, 8:13 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বাগেরহাট চুলকাঠিতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি চালতেতলা এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোংলা উপজেলার গোয়ালেরমেঠ গ্রামের কাদের খান (২৭) ও দোয়ারিজারা গ্রামের লাবলু মোল্লা (৩০)।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, গতকাল দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আহত হন আরও তিনজন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ