July 26, 2026, 5:09 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মাভাবিপ্রবিতে শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ পেলেন যে শিক্ষকগণ

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন অনুষদ ও বিভাগে শিক্ষক পদে পদোন্নতি এবং নতুন নিয়োগ প্রদান করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়- ১ম গ্রেড প্রাপ্ত অধ্যাপকদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ এবং একই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।

এছাড়া ২য় গ্রেড প্রাপ্ত অধ্যাপকদের তালিকায় রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ মাসুম হায়দার, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আজিজুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা।

একই বিজ্ঞপ্তিতে অধ্যাপক পদে আপগ্রেডেশনপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আয়শা ফেরদৌসীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের অধীনে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকদের তালিকায় অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. এমএম. কামরুল হাসান তুহিন, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাজিনুর রহমান, মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের অধ্যাপক ড. জেসমিন সুলতানা এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. আশিকুজ্জামান রানা রয়েছেন।
এছাড়াও একই অনুষদের অধীনে সহকারী অধ্যাপক হিসেবে এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড সোশাল সায়েন্স বিভাগের ড. মোছা: অনামিকা নাসরিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক হিসেবে গ্রেড-১-এ উন্নীত হওয়া সিএসই বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির জানান-
‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে গ্রেড–১ প্রাপ্তি আমার জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বের পরিধিও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই অর্জনকে আমি কোনো ব্যক্তিগত সম্মান হিসেবে নয়,বরং বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের প্রতি আরও গভীর দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখছি। গ্রেড–১ প্রাপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় আমার ওপর যে আস্থা রেখেছে, তা রক্ষা করা আমার নৈতিক ও পেশাগত দায়িত্ব। একজন শিক্ষক হিসেবে আমার প্রধান কর্তব্য হলো ছাত্রছাত্রীদের আধুনিক জ্ঞান,গবেষণামুখী চিন্তা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলা, যাতে তারা দেশ ও বিশ্বের প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ হিসেবে অবদান রাখতে পারে।’

একই সাথে অধ্যাপক হিসেবে গ্রেড-২-এ উন্নীত হওয়া এফটিএনএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আজিজুল হক জানান-‘আলহামদুলিল্লাহ। অধ্যাপক হিসেবে গ্রেড-২-তে উন্নীত হয়েছি। পরমকরুণাময়ের নিকট নতজানু-চিত্তে কৃতজ্ঞতা জানাচ্ছি।
শিক্ষকতা জীবনে আমার খুব বেশি চাওয়া নেই! শূণ্য দুরত্বে পৌঁছুক ছাত্র-শিক্ষক সর্ম্পক; এ দেশে ছাত্র-শিক্ষকদের সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, স্নেহ ও ভালোবাসার পুনঃপ্রতিস্হাপন হোক- এটাই চাওয়া।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, এসব পদোন্নতি ও নিয়োগের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ