September 16, 2026, 12:39 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কাঁঠালিয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের কাঁঠালিয়া উপজেলার ৪০টি কেন্দ্রে কড়ানিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আজ (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টা থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে এসব মালামাল হস্তান্তর করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম ও নির্বাচন অফিসার মো.আবদুস সত্তার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. মকবুল হোসেন জানান, নির্বাচন ঘিরে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার সদস্য ও র‌্যাবের টহল টিম রয়েছে। এছাড়া তিনজন এক্সিকিউটভ ম্যাজিষ্ট্রেট ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও জামায়াতে ইমলামীর ড. ফয়জুল হকসহ মোট দশ প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ