July 25, 2026, 5:43 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সাইফুল (কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি

প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের ফাঁসির দাবী ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ আগষ্ট প্রেসক্লাবের সামনে উপজেলা গেটের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

একই সাথে দেশব্যাপী সকল সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহ্বান জানানো হয়। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাপ্তাহিক খান জাহান পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক শেখ আবু সাঈদ, বাসস এর বাগেরহাট জেলা প্রতিনিধি আজাদ রুহুল আমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশের উজ্জ্বল কুমার দাস।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি দৈনিক প্রবর্তন এর তুহিন খান, সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের সূর্য্য চক্রবর্তী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি দৈনিক গ্রামের কাগজের তরিকুল ইসলাম।

এছাড়াও দৈনিক গন কথার সাংবাদিক শেখ শহিদুল ইসলাম, খুলনা টাইমস ২৪ এর সাইফুল ইসলাম, প্রতিদিনের কথার শিকদার সাইদুল ইসলাম,দৈনিক প্রভাত এর খান সুমন, দৈনিক মানব কন্ঠের সাংবাদিক রাকিবুল হাচান, আনন্দ টিভির এসএম হুমায়ুন,দৈনিক মানবাধিকার প্রতিদিনের সাংবাদিক ইমরান হোসাইন, সাংবাদিক শরিফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি তারিকুজ্জামান মুন্না, দৈনিক সংবাদ চিত্রের শেখ রাসেল, জেটিভি বাংলার শেখ মুন্না, নন্দিত টিভির মেহেদী হাসান,মানবাধিকার খবরের রাকিব হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ