July 25, 2026, 8:29 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাউজানে উত্তর গুজরা ঠাকুরবাড়ি মন্দিরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা ঠাকুরবাড়ি সার্বজনীন শ্রীশ্রী মা দুর্গা মন্দিরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ মহোৎসবের অন্যতম আকর্ষণ ছিল শ্রীমদ্ভগবদ্গীতাবৃত্তি প্রতিযোগিতা, ধর্মসভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন।

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল মঙ্গল প্রজ্জ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতাবৃত্তি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান, সম্মাননা প্রদান, প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, গঙ্গা আহ্বান, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন, ঠাকুরের পূজা-অর্চনা, রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন ও অন্নপ্রসাদ বিতরণ।

শ্রীমদ্ভগবদ্গীতাবৃত্তি প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান বিচারক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক, গণমাধ্যমকর্মী, ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডা. শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। সহ-বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক সুমন দাশগুপ্ত এবং বাগীশিক রাউজান সংসদের সহ-সভাপতি, সংগঠক ও গীতাপ্রেমী কবিরাজ বটন কান্তি দেবনাথ।

প্রতিযোগিতায় ঠাকুরবাড়ি শ্রীশ্রী দুর্গা মা গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ-জ্বালামুখী গীতা বিদ্যাপীঠ, বিনাজুরী সনাতনী গীতা সংঘ, শ্রীশ্রী পার্থসারথী গীতা শিক্ষালয়, সাধক রঘুনন্দন গীতা বিদ্যাপীঠ, দেবী সরস্বতী সঙ্গীতালয়, শিকারপুর গৌরাঙ্গ বাড়ি গীতা শিক্ষা নিকেতন, উত্তর গুজরা রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতনসহ বিভিন্ন গীতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সজীব দত্তের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণ সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সমরনাথ ব্রহ্মচারী। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শ্রীশ্রী মা দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সঞ্জীব দত্ত, সুধন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক অসীম দত্ত, বলরাম দে, সাবেক সহ-সভাপতি বিষ্ণু দত্ত, রঘু দে, টিটু দত্ত, সাধন দত্ত, যদুল দত্ত, বাবুতোষ দে, ডা. অসীত বরণ দাশ, পলাশ দে, সাবেক অর্থ সম্পাদক মৃদুল দত্ত ও ডা. রাজু দাশ।

এছাড়া উপস্থিত ছিলেন শ্রীশ্রী মা দুর্গা মন্দিরের বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি মিন্টু দত্ত, সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, অর্থ সম্পাদক শান্ত দে নিলয়, মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি লিটন দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে, অর্থ সম্পাদক শুভ্র দে সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

শ্রীল অদ্বৈতদাস বাবাজীর পৌরহিত্যে অনুষ্ঠিত মহোৎসবে অধিবাস কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট অধিবাস কীর্তনীয়া রুপন আচার্য্য। ৯ ফেব্রুয়ারি ব্রহ্মমুহূর্ত থেকে মহানাম সংকীর্তন পরিবেশন করেন শ্রীশ্রী ভবতারিণী অষ্টসখী সম্প্রদায় (গোলাপগঞ্জ), জয় মহাপ্রভু সম্প্রদায় (সিলেট), মা কালী আনন্দময়ী সম্প্রদায় (খুলনা) এবং নিতাই চাঁদ সম্প্রদায় (কক্সবাজার)।

উক্ত মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ