July 26, 2026, 4:22 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পৌঁছে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)র হেলিপ্যাড থেকে তিনটি দুর্গম ভোটকেন্দ্রে ব্যালটসহ মোট ৬৬ জন নির্বাচনী কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়। কেন্দ্রগুলো হলো ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিজক দজর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) একই হেলিপ্যাড থেকে আরও তিনটি দুর্গম ভোটকেন্দ্রে ব্যালটসহ মোট ৫৬ জন নির্বাচনী কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়। কেন্দ্রগুলো হলো তুইছুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিয়ালদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে নির্বাচনকে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে মারিশ্যা ১৩ আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনে শৃঙ্খলা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঘাইছড়ি উপজেলায় ৩৯টি নির্বাচনি কেন্দ্রে মোট ৫০৭ জন আনসার ও ভিডিপি নির্বাচনি দায়িত্ব পালন করবেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই উপজেলার কয়েকটি দূরবর্তী কেন্দ্রে পর্যায়ক্রমে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। অবশিষ্ট কেন্দ্রগুলোতে আগামীকাল থেকে সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পৌঁছে দেওয়া হবে।

প্রশাসন সূত্র আরও জানায়, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় স্বাভাবিক যানবাহনে যোগাযোগ সম্ভব না হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদ ও সময়োপযোগীভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ