July 25, 2026, 8:26 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

শিক্ষার্থীদের মাঝে এন্টি ড্রাগ নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাদকবিরোধী সামাজিক সংগঠন এন্টি ড্রাগ নেটওয়ার্ক।

গতকাল ৯ ফেব্রুয়ারি, বিকাল ৩টায় মাদরাসা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংগঠনের প্রধান সমন্বয়কারী, মাদকবিরোধী ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ ফারুক হোছাইন।

সংগঠনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ শাহে আলম, সহকারী অধ্যাপক হামিদুর রহমান, প্রভাষক নুরুল আমিন, সহকারী অধ্যাপক ওলিউর রহমান, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সহকারী মৌলভী আবদুল হামিদ, সহকারী মৌলভী জাবেদ হোসেন, শিক্ষক আবদুল হাফিজ ফারুকী, মোহাম্মদ আবদুল্লাহ, আজিম উদ্দিন, কফিল উদ্দিন, জালাল আহমেদ, সংগঠনের সদস্য নজিব চৌধুরী, আকতার হোসেন শাকিল, মো. মিজানুর রহমান, আবদুল হামিদ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ ফারুক হোছাইন বলেন, মাদক আজ সমাজে একটি মারাত্মক ব্যাধি হিসেবে রূপ নিয়েছে। সমাজে ক্যান্সারের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে মাদক। মাদক প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, এন্টি ড্রাগ নেটওয়ার্ক মাদকের বিরুদ্ধে কাজ করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে একটি প্রশংসনীয় কাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ