September 15, 2026, 2:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসভা

সৈয়দ জালিস মাহমুদ

জাতীয় সংসদীয় আসন ৯৫,বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ) প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম।
এসময় সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত আলী ও নোমান আল মেহেদী, বিএনপি নেতা ফকির শহিদুল ইসলামসহ বিএনপির নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে যা কিছু করার দরকার তাই করা হবে।
কেন্দুয়া ও কোদালিয়া বিলের জলবদ্ধতা নিরসন করা হবে। প্রয়োজনে মধুমতী নদী থেকে সংযোগ তৈরী করে মিস্টি পানির সরবরাহ করে মৎস্য চাষ ও ধান চাষের উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা কৃষি ও মৎস্য অধ্যুষিত এলাকা।
চাষীদের সুবিধার্থে এখানে হিমাগার তৈরী করা হবে।
মাদক মুক্ত সমাজ গড়বো, বেকার যুবকদের কাজ দেওয়ার পাশাপাশি ভাল উদ্যোক্তা তৈরী করা হবে। ধানের শীষে ভোট দিয়ে সকলকে দেশ ও জাতির উন্নয়নে পাশে থাকার আহবান জানান তিনি।
উক্ত জনসভায় ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়ন এর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার কর্মী সমর্থক মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয়।
এ সময় কাজী আজহার আলি কলেজ মাঠ জনসমুদ্রে পরিনত হয় । #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ