সংসদ নির্বাচন কে সামনে রেখে শান্তি ও সম্প্রীতি জোরদারে সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি ও অহিংস পরিবেশ নিশ্চিত করতে দ্য হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের মাল্টি -স্টেকহোল্ডার ইনিসিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি(MIPS) প্রকল্পের উদ্যোগে বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে ডুমুরিয়া বাজার, রুপসা শেখপুরা বাজার এবং সাতক্ষীরা সদর এলাকায় পট, জারী গান এবং পথনাটক পরিবেশিত হয়।
স্থানীয় পর্যায় এসব কর্মসূচি বাস্তবায়নে পিস ফ্যাসিলিটেটর ও যুবদলের সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
কর্মসূচির উদ্দেশ্য ছিল কমিউনিটি ও রাজনৈতিক দলের মধ্যে শান্তি, সহনশীলতা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।
এর আগে ৮ই ফেব্রুয়ারি ২০২৬ বাগেরহাট সদরের দরগা ও মোড়লগঞ্জ বাজারে একই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিটি অনুষ্ঠানে পুরুষ, নারী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। যা জনসাধারণের ব্যাপক আগ্রহ ও সম্পৃক্ততা প্রমাণ করে।
অনুষ্ঠানের পাশাপাশি যুবদলের সদস্যরা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিউনিটির ভূমিকা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
প্রতিটি এলাকায় ৫০০ টির বেশি লিফলেট বিতরণ করা হয়,
যেখানে অহিংসতা, পারস্পারিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। স্থানীয় জনগণ এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন এবং আসন্ন নির্বাচনের আগে শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে অবদান রাখার জন্য দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MIPS প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনেক অংশগ্রহণকারী মনে করেন, সাংস্কৃতিক মাধ্যমের মাধ্যমে এ ধরনের বার্তা সাধারণ মানুষের মধ্যে দ্রুত ও সহজে পৌঁছে যায়।
দ্য হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশ কমিউনিটি সম্পৃক্ততা, যুব নেতৃত্ব এবং বহুপক্ষীয় সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। #