ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা স্থগিত হওয়ায় বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়েছেন ফরিদপুর-১আসনের সতন্ত্র পার্থী আরিফুর রহমান দোলন।
রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফরিদপুরে ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের ধানের শীষের পক্ষে সমর্থন ব্যক্ত করেছে কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক সতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।
তিনি বিএনপি প্রােথী খন্দকার নাসিরুল ইসলামের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে তাকে সমর্থন জানিয়ে তার সাথে ধানের শীষের পক্ষে কাজ করার সিদ্ধান্ত জানান। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আরিফুর রহমান দোলন সতন্ত্র প্রার্থী হিসেবে জাহাজ প্রতীকে নির্বাচনে অংশ নেয়।
জোনায়েদ আহমেদ নামের এক জুলাই যোদ্ধা দোলোনের প্রার্থীতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করলে গত ১লা ফেব্রুয়ারী আদালত তার প্রার্থীতা স্থগীত করে।